দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দস্যুমুক্ত সুন্দরবনের দাবিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় খালি থালা ও কলস হাতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন উপকূলের শত শত নারী। সুন্দরবনে বনদস্যুদের আতঙ্কে বনজীবীদের আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। এমনকি অর্থাভাবে অনেক পরিবারের সন্তানদের লেখাপড়াও বন্ধ হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে গাবুরা সরা ক্লাব মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বনজীবী নারী, গৃহবধূ, কিশোরী ও তরুণীরা অংশ নেন।
কর্মসূচিতে ময়না খাতুন বলেন, সুন্দরবনে দস্যুদের আতঙ্কে আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় গত দুই দিন ধরে তার ঘরে রান্না হয়নি। লায়লা খাতুন জানান, দস্যুদের ভয়ে পরিবারের পুরুষ সদস্যরা বনে যেতে সাহস পাচ্ছেন না। ফলে অনেক পরিবারের চুলায় আগুন জ্বলছে না।
বিলকিস বেগম বলেন, অভাবে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। খাবারের পাশাপাশি দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট।
শেফালী বিবি বলেন, বনদস্যুদের তাণ্ডবে উপকূলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ভেঙে পড়েছে। রহিমা খাতুন জানান, আয় বন্ধ হয়ে যাওয়ায় অনেক পরিবার চরম অভাবের মধ্যে দিন কাটাচ্ছে। খাবার ও বিশুদ্ধ পানির সংকটও বাড়ছে।
শাহিদা খাতুন ও হালিমা খাতুন বলেন, সংসারে অর্থকষ্টের কারণে বাধ্য হয়ে সন্তানদের লেখাপড়া বন্ধ করে দিতে হচ্ছে। খালি থালা ও কলস হাতে তারা নিজেদের অনাহার, বঞ্চনা ও অসহায়ত্বের চিত্র তুলে ধরে দ্রুত বনদস্যু নির্মূলের দাবি জানান।
কর্মসূচিতে সংহতি জানান বনদস্যু নির্মূল কমিটির মুখ্য সমন্বয়ক আশিকুর রহমান, শহিদুল ইসলাম, কামরুল ইসলাম বাবলু, মো. ওলিউল্লাহ, শহিদুল্লাহ শেখ, আজগর গাজী ও সাইফুল ইসলাম।
এ সময় নেতারা নারীদের প্রতিবাদকে স্বাগত জানান। তারা বলেন, দ্রুত বনদস্যুদের বিরুদ্ধে কঠোর ও কার্যকর অভিযান শুরু করা না হলে উপকূলের মানুষ ও নারীদের নিয়ে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
যে আই